মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্প উদ্বোধন করতে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদল ও নেতৃত্বের পরিবর্তনে ৪৮ বছরে কী পেল-কী হারাল বিএনপি ধ্বংসপ্রাপ্ত পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি: জাহেদ উর রহমান বিদ্যুৎ সংকট সমাধানে দুই বছর কেন, ব্যাখ্যা দিলেন ডা. জাহেদ হত্যাকাণ্ড বেড়েছে, স্বীকার করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দরজা খুলছে, খরচ নেবে না নিয়োগকর্তা ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরির ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার, নগদ টাকাসহ স্বর্ণ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
38

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে হানা দিয়ে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণালংকার চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাড়ে তিন লাখ নগদ টাকা এবং প্রায় সাড়ে তিন ভরি চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট সকাল থেকে বিকালের মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম ফেরদৌস চৌধুরীর (৫৪) বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা ঘরে ঢুকে মূল্যবান স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন অর্থাৎ ১২ আগস্ট ভুক্তভোগী বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মো. আবু তারেক এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর সার্বিক দিকনির্দেশনায় রায়পুর থানার একটি বিশেষ টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তির ও তথ্যের ভিত্তিতে ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, সুইটি আক্তার, খোকন সর্দার ও শ্রী সুমন বণিকের সহায়তায় স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৩ ভরি ১০ আনা চোরাই স্বর্ণ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই কিশোরকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই চক্রের অন্য সহযোগীদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে। লক্ষ্মীপুর জেলায় সম্প্রতি ঘটে যাওয়া চুরি ও অপরাধমূলক ঘটনার তদন্তে পুলিশের এই সাফল্য প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com