মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদল নেতার হুমকিতে প্রভোস্টের পদত্যাগ, চবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ রংপুরে ৪ খুন: গভীর তদন্তের দাবি মামলার বাদীর বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র পণ্য খালাসে অহেতুক বিলম্ব না করার নির্দেশ এনবিআরের রংপুরে ৪ খু/ন: সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি বেসরকারিখাতে গেলে বিঘ্নিত হবে দেশের জ্বালানি নিরাপত্তা প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সংকট না হলে, লংমার্চেও হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকের বিরুদ্ধে এমপির স্ত্রীর মানহানি মামলা খারিজ লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে: পরওয়ার ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই

নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের পাল্টা কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
10

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে পাল্টা কমিটি গঠন করেছেন দলটির স্থানীয় পদবঞ্চিত নেতারা। রোববার বিকেলে ঈশ্বরদী রেলগেট এলাকায় আয়োজিত এক সমাবেশে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে উপজেলা শাখা ২৪ সদস্য এবং পৌর শাখা ২২ সদস্যের পৃথক দুটি কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে গত ১৬ আগস্ট জেলা বিএনপি কর্তৃক ঘোষিত কমিটি বাতিলের জন্য তারা আল্টিমেটাম দিয়েছিলেন, কিন্তু তা কার্যকর না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

জাকারিয়া পিন্টুর দাবি, বিগত রাজনৈতিক প্রতিকূল সময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং নির্যাতন সহ্য করেছেন, তাদের মূল্যায়ন করতেই এই নতুন কমিটি করা হয়েছে। ঘোষিত এই কমিটির মাধ্যমে আগামী এক মাসের মধ্যে তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জেলা কমিটি অনুমোদিত কমিটির বিপরীতে এই পাল্টাকমিটি ঘোষণার ফলে ঈশ্বরদীতে দলীয় কোন্দল ও বিভাজন আরও প্রকট হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com