মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
পণ্য খালাসে অহেতুক বিলম্ব না করার নির্দেশ এনবিআরের রংপুরে ৪ খু/ন: সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি বেসরকারিখাতে গেলে বিঘ্নিত হবে দেশের জ্বালানি নিরাপত্তা প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সংকট না হলে, লংমার্চেও হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকের বিরুদ্ধে এমপির স্ত্রীর মানহানি মামলা খারিজ লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে: পরওয়ার ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই মমতার ভাতিজা অভিষেকের বাড়িতে আগুন জ্বালিয়ে কী দেখল পুলিশ? জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী দেশীয় শিল্প রক্ষায় শেরপুরে ট্যারিফ কমিশনের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
12

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বৈঠকে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর চীন সফর এবং এর মাধ্যমে অর্জিত বিভিন্ন দ্বিপাক্ষিক অগ্রগতির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর ওই সফরের ফলে মোংলা বন্দর আধুনিকায়ন এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রতিষ্ঠায় বিশেষ গতি এসেছে।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। সিইআইজেড-এ প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার চীনা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, কৃষি পণ্য রপ্তানি, সৌরশক্তি ও বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপন এবং রোহিঙ্গা সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। দুই পক্ষই বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে একমত পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com