মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি পদে সবচেয়ে বেশি জনপ্রিয়তার শীর্ষে, সিকদার ইউসুফ আবিদ সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

গাজা ইস্যুতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
17

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের নেতাদের সঙ্গে মিসরে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার। যদিও ইসরাইল এরই মধ্যে ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

রোববার (১৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক ফিলিস্তিনি সূত্র জানায়, বৈঠকে হামাসের নেতারা গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়গুলো কুশনারের কাছে তুলে ধরেন। কুশনার জানান, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, আল-আলামেইন শহরে হামাস ও কুশনারের বৈঠক হয়েছে। বৈঠকের লক্ষ্য ছিল প্রস্তাবিত রোডম্যাপের বিভিন্ন শর্তকে বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপে রূপ দেওয়া।

ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা, গাজার প্রশাসনিক দায়িত্ব ধীরে ধীরে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’র কাছে হস্তান্তর এবং ভবিষ্যতে গাজার প্রশাসনে হামাসের কোনো ভূমিকা না থাকা—এসব বিষয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, হামাসকে গাজার শাসনক্ষমতা, সব অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে। গাজা যেন আর কখনো ইসরাইলের জন্য ‘সন্ত্রাসের উৎস’ না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হাইয়া উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি এবং তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। কুশনারের সঙ্গে ‘বোর্ড অব পিস’-এর দূত নিকোলাই ম্লাদেনভ এবং বোর্ডটির সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও বৈঠকে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com