রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Title :
ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিণের কমিটি গঠন ও পরিচিতি সভা লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আনসার ব্যাটালিয়নের সুবর্ণজয়ন্তী উদযাপিত ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে আরও যুক্তিতর্ক উপস্থাপন সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল শরীরে ধান মুড়িয়ে প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন বিএনপি কর্মী ফ্যাসিস্ট আমলে চিকিৎসাখাতে চরম লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সুন্দরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা সৈয়দপুর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি সুমন সম্পাদক নাঈম ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভাণ্ডার তৈরি করেছিল

সুন্দরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
16

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং নগদবিহীন লেনদেনের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘ক্যাশলেস সুন্দরগঞ্জ’ শীর্ষক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি, সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

গত শনিবার (১৬ আগস্ট) সকালে সুন্দরগঞ্জ বাজারে ব্যাংক কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকের সামনে এসে শেষ হয়। এতে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পূবালী ব্যাংক পিএলসি সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোড. মোস্তফা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির এডিসি ডিভিশন, বগুড়া জোনের জোনাল ইনচার্জ মো. দুলাল বারী। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা এডিসি ডিভিশনের ইনচার্জ মো. লুৎফর রহমান। এছাড়া স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে জিয়াউল করিম সাজা, রফিকুল ইসলাম, বাহারাম মিয়া, সবুজ আকন্দ, আমিনুল ইসলাম ও লিপন চন্দ্র দাশসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে ডিজিটাল লেনদেন সময়ের সবচেয়ে বড় দাবি। ‘এক দেশ এক QR’ নীতি বাস্তবায়নের ফলে আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। এর মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি, চুরি কিংবা ছিনতাইয়ের আশঙ্কা কমবে এবং ব্যবসায়িক কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা আসবে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. দুলাল বারী বলেন, “দেশের ডিজিটাল অগ্রযাত্রায় পূবালী ব্যাংক সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। সুন্দরগঞ্জের প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে ‘বাংলা কিউআর’ (BANGLA QR) চালুর মাধ্যমে সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

শাখা ব্যবস্থাপক মো. মোস্তফা হায়দার জানান, ক্রেতারা যেন খুব সহজেই মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, সেজন্য উপজেলার প্রতিটি দোকানে বাংলা কিউআর স্থাপন করা হবে। পরবর্তীতে এই ক্যাম্পেইন ইউনিয়ন পর্যায়েও সম্প্রসারিত করা হবে।

অনুষ্ঠান শেষে ব্যাংকের পক্ষ থেকে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে বাংলা কিউআর কোডের ব্যবহারবিধি ও এর সুবিধাগুলো হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া, জনসচেতনতা আরও বাড়াতে আগামী দিনে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংকের এই যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com