সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা নিউমোনিয়ার প্রকোপ, ৪৬ শয্যার শিশু বিভাগে ভর্তি ২২৮ রোগী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর খুব শিগগির হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে লাঠি হাতে নারীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
25

বগুড়া সদরের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণের দাবিতে লাঠি হাতে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা। দীর্ঘদিন ধরে সড়কের ধারে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলায় অসহনীয় দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, অস্বাস্থ্যকর এই পরিবেশের কারণে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এবং পথচারীদের চলাচলেও মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ময়লার স্তূপের কারণে রাস্তা সংকুচিত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এমন একটি দুর্ঘটনায় এক স্থানীয় বাসিন্দার মৃত্যুর ঘটনাও ঘটেছে। সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় ক্ষুব্ধ হয়েই আজ তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন এবং এখানে আর ময়লা ফেলতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, বর্জ্য অপসারণের জন্য উপযুক্ত জায়গার সংকট রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে টিএনটির একটি খালি জায়গা ব্যবহারের প্রক্রিয়া চলছে, যেখানে বর্জ্য সাময়িকভাবে রেখে পরবর্তীতে সেগুলো ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com