রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
৫৫ বছর ধরে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল: নূরুল ইসলাম বুলবুল বিদায়ী অর্থবছরে সেবা খাতের আকার বেড়েছে ১১.৫ শতাংশ মাদারীপুরে মহিলা মাদরাসায় হাতবোমা বিস্ফোরণ, আহত ৪ রিকশায় মাইক্রোবাসের ধাক্কা, বিএনপি নেতা নিহত ডাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য আসছে ইকো-ফ্রেন্ডলি বাস বাবার জানাজায় প্যারোলে মুক্তি, দাফন শেষে ফের কারাগারে ছাত্রলীগ নেতা রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে কুষ্টিয়ার হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলো গণঅধিকার পরিষদ বিচার ছাড়া সমঝোতা নয় শিবির-ছাত্রশক্তির, কোড অব কন্ডাক্ট চায় ছাত্রদল নগরের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাঞ্ছনীয়

কুষ্টিয়ার হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলো গণঅধিকার পরিষদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
9

কুষ্টিয়ায় নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। শনিবার রাতে রাজধানীর পল্টন এলাকায় আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র নিয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দলটির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

হামলার পেছনে জামায়াত-শিবিরের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। দলের মুখপাত্র আবু হানিফ দাবি করেন, হামলায় এক কর্মীর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, যা জামায়াতের পুরোনো ‘রগ কাটার রাজনীতির’ পুনরাবৃত্তি। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এমন সহিংসতা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com