শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
বেগম খালেদা জিয়া আপামর মানুষের হৃদয়ে থাকবেন: মিজানুর রহমান মিনু কুলিয়ারচরের ঘটনা: সালিশে নয়, বিচার হোক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনী প্রক্রিয়ায় ফেনী-০১: শিল্পপতি এম. এ. কাশেমের বাড়িতে এমপি মুন্সী রফিকুল আলম মজনুর চা-চক্র ও মতবিনিময় সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত আগামী বছরই তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরুর আশা ত্রাণমন্ত্রীর আগামী পাঁচ বছর আমিই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী: আমির হামজা কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা, গাড়ির গ্লাস ভাঙচুর গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে ভালো পরিকল্পনা দিলে গ্রহণ করা হবে বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি: প্রধানমন্ত্রী

১৫ আগস্টের কর্মসূচি ঘিরে গোপন বৈঠক, কারাগারে ৫২ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
20

রাজধানীর ভাটারা এলাকার একটি ফ্ল্যাটে ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপন বৈঠক ও নাশকতার ছক কষার অভিযোগে ৫২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া আটককৃতদের মধ্যে থাকা দুই কিশোরকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। নাশকতার পরিকল্পনার পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন ও কিছু ব্যানার উদ্ধার করা হয়েছে, যেখানে মিলাদ মাহফিলের আড়ালে উস্কানিমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত ছিল। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com