শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরের ঘটনা: সালিশে নয়, বিচার হোক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনী প্রক্রিয়ায় ফেনী-০১: শিল্পপতি এম. এ. কাশেমের বাড়িতে এমপি মুন্সী রফিকুল আলম মজনুর চা-চক্র ও মতবিনিময় সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত আগামী বছরই তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরুর আশা ত্রাণমন্ত্রীর আগামী পাঁচ বছর আমিই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী: আমির হামজা কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা, গাড়ির গ্লাস ভাঙচুর গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে ভালো পরিকল্পনা দিলে গ্রহণ করা হবে বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি: প্রধানমন্ত্রী এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

বিএনপি সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীতে বিশাল এক শুভেচ্ছা মিছিল বের করেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার বিকেলে নটরডেম কলেজের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে বলেন, দলের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর কার্যক্রম এগিয়ে চলছে। এছাড়া দীর্ঘদিনের অবহেলিত ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ বাস্তবায়নকে সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন তারা। বর্তমানে দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক প্রেক্ষাপটকে দায়ী করে নেতারা ধৈর্য ধরার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। অচিরেই এই সংকট নিরসনে বর্তমান সরকার সক্ষম হবে বলেও সমাবেশে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com