রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় এজাহার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিণের কমিটি গঠন ও পরিচিতি সভা লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আনসার ব্যাটালিয়নের সুবর্ণজয়ন্তী উদযাপিত ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে আরও যুক্তিতর্ক উপস্থাপন সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল শরীরে ধান মুড়িয়ে প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন বিএনপি কর্মী ফ্যাসিস্ট আমলে চিকিৎসাখাতে চরম লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সুন্দরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
6

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফরের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার অন্যান্য দেশের মতো ভারত ও জাপানে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে ইতিবাচক। তবে প্রধানমন্ত্রীর বর্তমান ব্যস্ততা, রাষ্ট্রীয় অভ্যন্তরীণ কর্মসূচি এবং দুই দেশের পারস্পরিক আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করেই সফরের চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে।

ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ বা দ্বিপাক্ষিক সফরের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট সময় হাতে রয়েছে। বর্তমানে নতুন সাংবিধানিক কার্যক্রম, রাষ্ট্রপতি নির্বাচন এবং আসন্ন সংসদ অধিবেশন নিয়ে সরকার ও প্রধানমন্ত্রী বিশেষ ব্যস্ত রয়েছেন। পারস্পরিক সুবিধাজনক সময় এলেই সফরগুলোর তারিখ নিশ্চিত করা হবে।

এ সময় ভারত ও বাংলাদেশের অমীমাংসিত সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শীর্ষ পর্যায়ের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল বিষয়গুলো সমাধানের পথ প্রশস্ত হয়। এছাড়া, ভারতের মাটিতে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রদানের বিষয়ে সরকার আগেই কঠোর অবস্থান জানিয়েছে। তিনি উল্লেখ করেন, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির এমন তৎপরতাকে বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবে দেখছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com