শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট, কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান সস্তা রাজনীতি আর বিভাজন দেখলে সুযোগ নেবে ফ্যাসিস্টরা: এ্যানি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল বাংলাদেশের পোশাক খাতে সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া, বিনিয়োগে আগ্রহী সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: কুলিয়ারচরের ঠিকাদার সাইফুলসহ নিহত ৮, আহত ২৫ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় নাম যাদের (তালিকাসহ) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
27

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই দিনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচনের তপশিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৮ আগস্ট।

এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়। আজ সকালে এই তালিকা ইসিতে পৌঁছায়।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতিমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com