বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View
88

ফেসবুকে ছবি, ভিডিও, রিলস বা স্টোরি পোস্ট করেন? এখন আর শুধু শখের জন্য নয়, এগুলো দিয়েই আপনি আয় করতে পারেন! আগে শুধু বড় পেজগুলোর জন্য এই সুযোগ থাকলেও এখন সাধারণ ব্যবহারকারীরাও ফেসবুক প্রোফাইল থেকেই আয় করতে পারবেন।

অনেকেই এরই মধ্যে কনটেন্ট তৈরি করে ডলার ইনকাম করছেন। আপনি চাইলে শুরু করতে পারেন আজ থেকেইএকটা স্মার্টফোন আর একটু কল্পনা থাকলেই যথেষ্ট।

কীভাবে ফেসবুক থেকে আয় করবেন?

আগে শুধু ফেসবুক পেজ থেকে আয় করা যেত। এখন ফেসবুক প্রোফাইল থেকেও করা যাচ্ছে। এজন্য আপনাকে Professional Mode চালু করতে হবে।

প্রফেশনাল মোড কীভাবে চালু করবেন?

– আপনার প্রোফাইলে যান

প্রোফাইল পিকচারের নিচে থাকা তিনটি ডট (•••) এ ক্লিক করুন

– Turn on Professional Mode অপশনটি সিলেক্ট করুন

এটি চালু করলে আপনার প্রোফাইল একটি পাবলিক পেজে পরিণত হবে। এরপর আপনি ফলোয়ার, এনগেজমেন্টসহ বিভিন্ন পরিসংখ্যান দেখতে পারবেন এবং ফেসবুকের মনিটাইজেশন টুলগুলো ব্যবহার করতে পারবেন।

আয় বাড়াতে কী করবেন?

নিয়মিত কনটেন্ট দিন: প্রতিদিন বা নির্দিষ্ট বিরতিতে ভিডিও, ছবি, রিলস বা স্টোরি পোস্ট করুন

ভালো মানের কনটেন্ট তৈরি করুন: স্পষ্ট ছবি, ঝকঝকে ভিডিও ও আকর্ষণীয় বিষয় বেছে নিন

লাইভে আসুন: লাইভ ভিডিওতে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, যা এনগেজমেন্ট বাড়ায়

কমেন্টের উত্তর দিন: এতে দর্শকের আগ্রহ বাড়ে এবং তারা আপনার কনটেন্টে বারবার ফিরে আসে

কোন ধরনের কনটেন্টে বেশি আয় হয়?

শিক্ষামূলক ভিডিও: টিউটোরিয়াল, অজানা তথ্য, হ্যাকস

বিনোদনমূলক কনটেন্ট: কমেডি, গান, ম্যাজিক, ছোট নাটক

লাইফস্টাইল ও ট্রাভেল: নিজের অভিজ্ঞতা, রুটিন, ভ্রমণ ইত্যাদি

ট্রেন্ডিং টপিক: বর্তমানে যেসব বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

মনিটাইজেশন যেন বন্ধ না হয়, সতর্ক থাকুন

অন্যের ভিডিও, ছবি, মিউজিক ব্যবহার করবেন না

ঘৃণা, সহিংসতা, বর্ণবাদ, মিথ্যা বা গুজব ছড়ানো কনটেন্ট এড়িয়ে চলুন

দুর্ঘটনার দৃশ্য বা নোংরা কনটেন্ট পোস্ট করবেন না

গোপনীয়তা ভঙ্গ করে কাউকে নিয়ে ভিডিও বা ছবি পোস্ট করবেন না

এ ছাড়া এখন ফেসবুক স্টোরি থেকেও আয় করা সম্ভব।

আপনি কীভাবে টাকা পাবেন?

– প্রোফেশাল মোড চালু হলে ফেসবুক আপনার কনটেন্ট দেখে মনিটাইজেশন চালু করে

তারপর পেআউট সেটিংসে গিয়ে আপনার ব্যাংক তথ্য দিন

টিআইএন (TIN) সার্টিফিকেট যুক্ত করুন

যখন আপনার আয় ১০০ ডলার হবে, তখন সেটা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে

প্রতারণা থেকে সাবধান!

– কেউ যদি বলে, ‘আমার কাছে টাকা দিলে ফলোয়ার বাড়িয়ে দেব’—এটা হতে পারে প্রতারণা

কেউ যদি ‘স্টার কেনার’ নামে টাকা চায়, সেটাও ভুয়া হতে পারে

ফেসবুকের নাম ব্যবহার করে অনেকেই বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করছেসাবধান থাকুন

যদি আপনি নিয়মিত ফেসবুকে সময় দেন, তাহলে শুধু সময়ই নয়এখন টাকা আয়েরও সুযোগ পাচ্ছেন। নিজের দক্ষতা ও আগ্রহ দিয়ে ভালো কনটেন্ট বানিয়ে আয় করতে এখনই প্রোফেশনাল মোড চালু করে দিন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com