শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ‘বিক্রির’ প্রতিবাদে ফিফা বয়কট ইউরোপের আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা সাকিব আন্তর্জাতিক মানের মানুষ, তার সঙ্গে আমার তুলনাই চলে না: পরীমনি অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের বিশেষ দূত ‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’ বিনা অপরাধে লতিফ সিদ্দিকীর ফাঁসি হলে সাদরে গ্রহণ করব: কাদের সিদ্দিকী আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম চলতি বছরের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় ‘তাড়াহুড়া নেই’ ইরানের : আব্বাস আরাগচি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View
108

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরান ‘কোনো তাড়াহুড়ো’ করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ২ অক্টোবর (রবিবার) আল জাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে প্রস্তুত — তবে সেটি হতে হবে ‘সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে’।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যে শর্তগুলো দিয়েছে (সরাসরি আলোচনা, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা ও আঞ্চলিক মিত্রদের প্রতি ইরানের সমর্থন বন্ধ) সেগুলো ‘অযৌক্তিক ও অন্যায্য’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মনে হচ্ছে তারা (যুক্তরাষ্ট্র) তাড়াহুড়ো করছে না — আমরাও করব না।’

ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, মধ্যপ্রাচ্যে এখন একটি আঞ্চলিক উপলব্ধি গড়ে উঠছে যে, আসল শত্রু ইসরায়েল, ইরান নয়।

আরাগচি বলেন, ‘আমি মাঝে মাঝে বন্ধুদের বলি, নেতানিয়াহু নিঃসন্দেহে যুদ্ধাপরাধী, তবে তিনি অন্তত একটা ভালো কাজ করেছেন। তিনি প্রমাণ করেছেন যে পুরো অঞ্চলের মূল শত্রু ইসরায়েল, ইরান নয়।’

তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীও প্রথমবারের মতো প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি বলেছেন, ‘আমরা বহুদিন ধরেই জানি— ইসরায়েলই এই অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস, ইরান নয়।’

ওমান বহু বছর ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু, আর্থিক ও বন্দি বিনিময় বিষয়ক আলোচনায় মধ্যস্থতা করে আসছে।

২০২৫ সালের জুন মাসে দুই দেশের মধ্যে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে ওমানের মাধ্যমে ইরানকে বার্তা পাঠিয়েছে। ইরানের সরকারপক্ষও বার্তা পাওয়ার কথা স্বীকার করেছে, তবে এর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আরাগচি বলেন, ইরানের প্রায় ৪০০ কেজি (৮৮০ পাউন্ড) ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় সবটাই ‘বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সেটি তুলব না যতক্ষণ না উপযুক্ত শর্ত তৈরি হয়। এখনই বলা সম্ভব নয় কতটা অক্ষত আছে, কতটা নষ্ট।’

আরাগচি জানান, চীন ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা স্বীকৃতি দিচ্ছে না।

অন্যদিকে, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি আলোচনা পুনরায় শুরুর আগ্রহ দেখালেও এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। বরং তারা ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও ফ্লাইট সীমাবদ্ধতা আরোপ করেছে।

তবে সম্প্রতি কিছু ইউরোপীয় এয়ারলাইন্সের ফ্লাইট আবার ধীরে ধীরে চালু হচ্ছে। রোববার রাতে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

জার্মানির লুফথানজা এয়ারলাইন্সও তেহরানে ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com