রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

রাঙ্গামাটি নানিয়ারচরে সেনাবাহিনীর সফল অভিযান: পুকুর থেকে ১৫ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১ Time View
14

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে চুরির ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার রাবার বাগান এলাকার একটি পুকুর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এই গোলকাঠগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও সফল তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচর উপজেলার রাবার বাগান এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সেগুন গোলকাঠ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র কাঠগুলো রামহরিপাড়া ও তক্ষশীলা এলাকার সড়ক পথ ব্যবহার করে অন্যত্র সরিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল কৃষ্ণমাছড়া এলাকার একটি পুকুরে অভিযান চালায়। সেখানে পানির নিচে লুকিয়ে রাখা অবস্থায় কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হন সেনা সদস্যরা।

​পরবর্তীতে কাঠের প্রকৃত মালিক মো. সোহেল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠসমূহ নিজের বলে শনাক্ত করেন। উদ্ধারকৃত এই মূল্যবান সম্পদ নিরাপদে মালিকের নিকট হস্তান্তরের জন্য নানিয়ারচর জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে।
​এদিকে, চুরির পরপরই সেনাবাহিনীর এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার হওয়ায় স্থানীয় জনমনে ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী সমাজ জননিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর এই আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।

​এ বিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মশিউর রহমান জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com