শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ ১৮ কোটি টাকার হাসপাতালে টিভি-এসি সবই আছে, নেই শুধু রোগী ও চিকিৎসক প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ Time View
8

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্বকাপ উপলক্ষে গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন শেখ (১৪) পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের নয়ন শেখের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, মাহিন শেখ ব্রাজিলের একজন সমর্থক ছিল। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাড়ির পাশের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে সে গাছে ওঠে। এ সময় তার চাচাতো ভাই ফাহিম নিচে অবস্থান করছিল।

পতাকা টাঙানোর সময় কাঁচা বাঁশটি একপাশে হেলে পড়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। এতে মাহিন বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়।

পরে নিচে থাকা ফাহিমের চিৎকারে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মাহিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই রায়হান শেখ বলেন, মাহিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com