শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত ভাঙন-অব্যবস্থাপনায় বেলাভূমি ও সৌন্দর্য হারাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত সিএমপির শীর্ষ পদে বড় রদবদল: ট্রাফিকে নতুন অতিরিক্ত কমিশনার, উত্তর জোনের ডিসি আমিরুল সরলেন অষ্টগ্রামে কালনী নদীর তীরে মিলল বুদ্ধিপ্রতিবন্ধী শ্রমিকের নিথর দেহ: ৫০ হাজার টাকার লোভে হ/ত্যা/র সন্দেহ

ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২২ Time View
35

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে না জড়ানোর জন্য তিনি চীনকে অনুরোধ করেছিলেন এবং এ বিষয়ে তিনি দেশটিকে ধন্যবাদও জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি সরবরাহের ওপর চীনের নির্ভরতা থাকা সত্ত্বেও তিনি ব্যক্তিগতভাবে দেশটিকে ইরান ইস্যুতে হস্তক্ষেপ না করতে বলেছেন।

ট্রাম্প বলেন, আমি চীনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি তাদের ইরান বিষয়ে জড়িত না হতে বলেছিলাম।

তিনি আরও উল্লেখ করেন, চীন তার প্রায় ৫০ শতাংশ তেল এই কৌশলগত জলপথ দিয়ে আমদানি করে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংঘাতে না জড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, তারা তাদের ৫০ শতাংশ তেল ওই প্রণালি দিয়ে পায়, কিন্তু আমি তাকে বলেছিলাম এতে জড়াতে না, এবং তিনি বলেছেন তিনি জড়াবেন না—আর তিনি জড়ানওনি।

তিনি আরও বলেন, তিনি বিষয়টি খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন, সত্যিই খুব সুন্দরভাবে। আমি তার এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com