বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী প্রকাশ্যে এলো ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ১৪ দফা প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধ/র্ষণ, সংসদে বিতর্ক

কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার আসামী সুনামগঞ্জ থেকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৩ Time View
65

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচিত আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ মহরম আলী (প্রায় ৭০)-কে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় কটিয়াদী থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার আসামীর অবস্থান শনাক্ত করে। পরে সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন বাতাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে পৈতৃক ভিটাবাড়ি ও সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ আনোয়ার হোসেন (৩০)-এর বাড়িতে হামলা চালিয়ে নিজ ঘরের ভিতরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহত আনোয়ার হোসেনের মা বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার আসামীরা আত্মগোপনে চলে যায়।
কিশোরগঞ্জ জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com