রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি বেনজীর আহমেদ জামিনে মুক্তির খবর, দুবাইয়ে ল ফার্ম নিয়োগ ঢাকার দুবাইয়ে বেনজীরের জামিনে মুক্তির খবর, পুলিশ যা জানাল বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঢাবি অ্যালামনাই চট্টগ্রামের মানবিক উদ্যোগ ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন দুর্ভোগ? দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

রাইয়ান আহমদ: গ্রাফিক্স ডিজাইন ট্রেইনার ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সারের সফলতার গল্প

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭ Time View
20

বিশেষ প্রতিবেদক: ডিজিটাল যুগে দক্ষতা অর্জনই সাফল্যের মূল চাবিকাঠি, এবং সেই দক্ষতা গড়ে তোলা মানুষদের একজন প্রধান প্রতীকি নাম রাইয়ান আহমদ। তিনি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এ কর্মরত একজন প্রশিক্ষক এবং আন্তর্জাতিক মানের একজন সফল ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার।

গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে রাইয়ান দেশ-বিদেশের বহু প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য পেশাদার গ্রাফিক্স ডিজাইন সেবা প্রদান করে যাচ্ছেন। সৃজনশীল চিন্তা, প্রফেশনাল দক্ষতা এবং সময়নিষ্ঠ কাজের ফলে তিনি একজন বিশ্বাসযোগ্য ডিজাইনার হিসেবে খ্যাতি অর্জন করে ফেলেছেন।

নিজের কেরিয়ারকে সীমাবদ্ধ না রেখে গত দুই বছর ধরে তিনি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এ গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করছেন। বাস্তবমুখী প্রশিক্ষণ, ব্যক্তিগত পরামর্শ এবং আধুনিক শিক্ষণপ্রণালীর মাধ্যমে তিনি শত শত শিক্ষার্থীরকে অনলাইন মার্কেটপ্লেসে কাজ শুরু করতে সাহায্য করেছেন এবং তাদের আত্মকর্মসংস্থান কাজে লাগিয়েছেন।

তার পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পেও রাইয়ান একজন দক্ষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই প্রশিক্ষণগুলোতে অংশ নেয়া অসংখ্য তরুণ-তরুণী এখন নিজে উপার্জনের যোগ্য হয়েছেন এবং স্বনির্ভরতার পথে এগোচ্ছে।

রাইয়ান বিশ্বাস করেন যে সঠিক নির্দেশনা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে কেউই সাফল্য থেকে বঞ্চিত হয় না। এই মনোভাব ক্লাসরুম এবং অনলাইন উভয় ক্ষেত্রেই তিনি তার শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তুলছেন।

আজ রাইয়ান কেবল একটি সফল গ্রাফিক্স ডিজাইনার বা ফ্রিল্যান্সার নন; তিনি শত শত তরুণের জন্য পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস। তার কাজ নতুন প্রজন্মকে সাহস ও আত্মবিশ্বাস দিচ্ছে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশের দক্ষ মানবসম্পদ গঠনে তার অবদান প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com