বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
আদাবরে বিএনপি নেতা হত্যা: বহিষ্কৃত লেদু র‍্যাবের হাতে গ্রেপ্তার ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস! এবার দেশের সব দুধ ও দুগ্ধজাত পণ্যে মিললো মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ১০৭৫ প্রাথমিকের শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ বাঁশখালীতে র‍্যাবের অভিযানে ৯৮১০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত ট্রাম্প-জেলেনস্কি বৈঠক: ‘প্যাট্রিয়ট’ উৎপাদনের লাইসেন্স পেলো ইউক্রেন ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

যুবলীগ নেতার কামড়ে পুলিশের এসআই আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View
91

নিউজ ডেস্ক:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে মাদক কারবারি ও চেঁচিরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন হাওলাদারের (৩০) কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ জানায়, গ্রেফতারের সময় সুজন হাওলাদার হঠাৎ এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে এসআই রতন চন্দ্র আহত হন। তবে ঘটনাস্থলেই তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক সুজন হাওলাদার উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও মো. সোবাহান হাওলাদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com