বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মিরসরাইয়ে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী যুব র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৩ Time View
32


জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মিরসরাই উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে র‍্যালিটি মিরসরাই পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে এই র‍্যালির আয়োজন করা হয়।
​উপজেলা যুব বিভাগের সভাপতি লোকমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আনোয়ার সিদ্দিক চৌধুরী।
​র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে যুব ও ক্রীড়া বিভাগ বদ্ধপরিকর। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে যুবসমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির নুরুল কবির। এছাড়াও কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় যুব সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন। বক্তারা তরুণদের মাদক পরিহার করে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোনিবেশ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com