বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী প্রকাশ্যে এলো ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ১৪ দফা প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধ/র্ষণ, সংসদে বিতর্ক

বিএনপি সংস্কার থেকে সরে গেলে আমাদের সংবিধান পুনর্লিখনের দাবিতে ফিরতে হবে: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View
39

নিউজ ডেস্ক:
সংবিধান সংস্কারের ঐকমত্যের জায়গা থেকে বিএনপি সরে গেলে আবারও নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখনের দাবিতে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, বিএনপি যদি ৭২-এর সংবিধানের পক্ষে অনড় অবস্থানে থাকে এবং সংস্কারের পথ থেকে সরে যায়, তবে তাদেরকেও আগের দাবিতে ফিরে যেতে হবে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘৫ আগস্টের পরে যখন সংস্কারের আলোচনা এলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বলেছিলাম, আমরা নতুন সংবিধান চাই বা সংবিধান পুনর্লিখন চাই। অন্যদিকে বিএনপি বলেছিল, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। ফলে ৫ আগস্টের পর থেকেই রাস্তা দুটি আলাদা হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, পরবর্তীতে আমরা একটি মধ্যপন্থা হিসেবে সংস্কারের জায়গায় একমত হলাম। সেই জায়গা থেকে সংস্কার কমিশন ও ঐকমত্যের আলোচনা হলো। এখন সাংবিধানিক সংস্কার পরিষদ করার কথা গণভোটে বলা হলো, কিন্তু এখন বিএনপি সেই জায়গা থেকে সরে যাচ্ছে। বিএনপি যদি সেই জায়গা থেকে সরে যায়, তবে আমাদেরকেও পূর্বের জায়গায় ফেরত যেতে হবে। সংবিধান পুনর্লিখনের দাবি আমাদেরকেও জানাতে হবে। তারা যদি বাহাত্তরের সংবিধানের পক্ষে এরকম অটল অবস্থানে থাকে, তবে আমাদের সামনে আর কোনো পথ থাকবে না।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বাহাত্তরের সংবিধান মূলত একটি অগণতান্ত্রিক সংবিধান ছিল, যার মাধ্যমে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে দেশে ফ্যাসিবাদের জন্ম হয়েছে।

বর্তমান সরকার অতি দ্রুত সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করে এই সংকটের সুরাহা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com