বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী প্রকাশ্যে এলো ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ১৪ দফা প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধ/র্ষণ, সংসদে বিতর্ক

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View
39

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নিজেদের ‘মুক্তিযুদ্ধের দল’ হিসেবে দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল। অথচ দলটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। আর মুক্তিযুদ্ধ হয় ১৯৭১ সালে। তাহলে মুক্তিযুদ্ধের দল কীভাবে বিএনপি হতে পারে?

তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের নারী নেতৃরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকাও আছে। কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদককে আপনারা মনোনয়ন দিয়েছেন।

এ সময় তিনি প্রশ্ন রাখেন, কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে নাকি আপনারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান? তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এ প্রশ্নের জবাব আপনারাই দেবেন।

এছাড়া ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com