শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ‘বিক্রির’ প্রতিবাদে ফিফা বয়কট ইউরোপের আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা সাকিব আন্তর্জাতিক মানের মানুষ, তার সঙ্গে আমার তুলনাই চলে না: পরীমনি অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের বিশেষ দূত ‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’ বিনা অপরাধে লতিফ সিদ্দিকীর ফাঁসি হলে সাদরে গ্রহণ করব: কাদের সিদ্দিকী আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম চলতি বছরের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

বন্যায় বিপর্যস্ত নিউ ইয়র্ক সিটি, বাড়িতে পানি জমে নিহত ২ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View
101

বেজমেন্টে বন্যার পানি ঢুকে মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্ক সিটির সড়কের নির্মাণ ত্রুটিকে দায়ী করছেন বিভিন্ন বাসিন্দারা।

ঝড় ও প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির ভিন্ন দুই এলাকায় নিজ বাড়ির বেজমেন্টে অন্তত ২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

পুলিশের বরাত দিয়ে এবিসি আইউইটনেস নিউজ জানায়, নিহতদের একজন ব্রুকলিনের বাসিন্দা। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি বন্যায় প্লাবিত বাড়ির বেজমেন্টে আটকা পড়ে মারা যান।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি বেজমেন্টে থাকা তার একটি পোষা কুকুরকে বন্যার পানি থেকে রক্ষা করতে সেখানে প্রবেশ করেছিলেন।

ফায়ার ডিপার্টমেন্ট অব দ্য সিটি অব নিউ ইয়র্ক-এফডিএনওয়াইয়ের স্কুবা টিম বিকেল সাড়ে ৪টার দিকে বেজমেন্ট থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

অপর এক ব্যক্তি ম্যানহাটনে ওয়াশিংটন হাইটস এলাকায় বন্যায় প্লাবিত বাড়ির বেজমেন্টে বয়লার রুমে নিহত হন। ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে উদ্ধারের পর এনওয়াইপিডির ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ইউনিট তাকে মৃত ঘোষণা করে।

বেজমেন্টে বন্যার পানি ঢুকে মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্ক সিটির সড়কের নির্মাণ ত্রুটিকে দায়ী করছেন বিভিন্ন বাসিন্দারা।

আকিভা নামের এক নিউ ইয়র্কার বলেন, ‘রাস্তাগুলো উঁচু-নিচু করে এমনভাবে তৈরি করা হয়েছে। তাই বৃষ্টি হলেই নৌকার চারপাশে যেভাবে পানি জমে, সেভাবে পানি জমে যায়।’

ফিলিপ নামে আরেক ব্যক্তি অভিযোগ করেন, ‘প্রদিদিন কাজ করছি, কর দিচ্ছি কিন্তু আমাদের সমস্যার কথা কেউ শুনছে না।’

অ্যামেরিকার উত্তর-পূর্বাঞ্চল থেকে সৃষ্ট ঝড়ে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটিতে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাত দেখা দেয়।

ঝড়ো বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির জন এফ কেনেডি ও লা গার্ডিয়া বিমানবন্দরে ১ হাজার ফ্লাইট চলাচল কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।

এছাড়াও ব্রুকলিনে সাবওয়ে স্টেশনের গাড়িতে পানি ঢুকে যান চলাচল ব্যহত এবং ব্রঙ্কস, কুইন্স ও ব্রুকলিনের সড়কগুলো ডুবে যেতে দেখা গেছে।

নিউ ইয়র্ক থেকে ঝড়টি শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ড এলাকায় আক্রমণ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com