শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
সিএমপির শীর্ষ পদে বড় রদবদল: ট্রাফিকে নতুন অতিরিক্ত কমিশনার, উত্তর জোনের ডিসি আমিরুল সরলেন অষ্টগ্রামে কালনী নদীর তীরে মিলল বুদ্ধিপ্রতিবন্ধী শ্রমিকের নিথর দেহ: ৫০ হাজার টাকার লোভে হ/ত্যা/র সন্দেহ চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব: চিকিৎসার ব্যয় মেটাতে নিঃস্ব হচ্ছে নিম্নবিত্ত পরিবার পটুয়াখালীতে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখি চাষ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

পটুয়াখালীতে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখি চাষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১ Time View
2

পটুয়াখালী  দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখি চাষ। ভোজ্যতেল উৎপাদনের পাশাপাশি পশুখাদ্য, পাখির খাদ্য, জৈবসার, প্রসাধনী উপাদান এবং সৌন্দর্য বর্ধনকারী ফুল হিসেবে সূর্যমুখির বহুমুখী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় সূর্যমুখি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৩৩৩ হেক্টর। তবে কৃষকদের আগ্রহে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৫১২ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

কৃষি বিভাগ বলছে, সূর্যমুখির বীজ থেকে উন্নতমানের ভোজ্যতেল উৎপাদন হয়।

 

তেল নিষ্কাশনের পর খৈল গবাদি পশুর পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শুকনো কান্ড ও পাতা জৈবসার তৈরিতে কাজে লাগে। অনেক এলাকায় সূর্যমুখির ফুল পর্যটন আকর্ষণ হিসেবেও নতুন সম্ভাবনা তৈরি করেছে।

 

দুমকির সাতানি গ্রামের কৃষক মো. সাইফুল ইসলাম বলেন,  তুলনায় সূর্যমুখিতে খরচ কম, রোগবালাইও কম। ফলন ভালো হলে লাভও বেশি। তেলের জন্য বাজারে চাহিদা আছে,।

 

এ ব্যাপারে কৃষিবিদ ড. আমানুল ইসলাম বলেন, ‘উপকূলীয় অঞ্চলের অনেক জমি রয়েছে যেখানে রবি মৌসুমে বিকল্প ফসল চাষের সুযোগ আছে।

 

সেখানে সূর্যমুখি খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। তুলনামূলকভাবে এর উৎপাদন খরচ কম, রোগবালাইও কম হয় এবং সঠিক পরিচর্যা করলে কৃষক ভালো ফলন পান।

এই কারণে দিনদিন কৃষকের আগ্রহ বাড়ছে। পাশাপাশি সূর্যমুখির দৃষ্টিনন্দন ফুল দেখতে মানুষ বিভিন্ন এলাকা থেকে আসছেন, যা গ্রামীণ পর্যটনেরও একটি নতুন সম্ভাবনা তৈরি করছে

 

শহিদুল আলম 

পটুয়াখালী জেলা প্রতিনিধি 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com