বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী প্রকাশ্যে এলো ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ১৪ দফা প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধ/র্ষণ, সংসদে বিতর্ক

ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে আহত ৫০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View
81

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার দিনগত শুরুবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এই সংঘর্ষটি ঘটে ।স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় দরিদ্র জনগণের জন্য ভিজিএফের চাল বিতরণের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চেয়ে যুবদল নেতা শামীম হোসেন লস্করের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা বিষয়টি শালিস করার জন্য বসেন। কিন্তু তারপরই সায়েম আলী এবং শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষের ধারা অব্যাহত থাকে ধাওয়া পাল্টা ধাওয়ার ফলে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এ বিষয়ে বলেন ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।’ তিনি আরো বলছেন, ‘এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আতিকুর রহমান
ঝিনাইদহ
০১৭১৬২৪৪৮১৭
তারিখ ১৩/০৩ /২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com