সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
এনসিপির আন্দোলন ও সরকারের ভূমিকা: গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে? সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়ে পাঁচ লাখ দাবি: প্রবাসী স্বামীর তিন বোন কিশোরগঞ্জ কারাগারে দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পটুয়াখালীতে এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন এক মেলায় মিলছে প্রতিবন্ধী, বয়স্কভাতা, বিধবা ভাতা ও রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তির সিদ্ধান্ত আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটার তালিকা পেলে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা: ইসি সচিব প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে: চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View
105

নিউজ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘জুলাই সনদ দেশের সকল রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পরে তৈরি। এটি সকলের সম্মতিতে স্বাক্ষরিত একটি দলিল, যা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন। জনগণও গণভোটের মাধ্যমে এর প্রতি সম্মতি জানিয়েছে। এই সনদের ভিত্তিতেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব। তাই জুলাই সনদের নির্দেশনামতো ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে।’

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন পরবর্তী দলীয় পর্যালোচনা সভায় চরমোনাই পীর এই মন্তব্য করেন। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

চরমোনাই পীর বলেন, ‘নির্বাচনে অনেক আসনে নানারকম অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এজেন্ট বের করে দেয়া হয়েছে, শিটে কাটাকাটি, অকারণে ভোট বাতিলসহ অনেক রকম অভিযোগ উঠেছে। এই সকল অভিযোগকে আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করতে হবে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেই আসনের নির্বাচন নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম; শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, কে এম আতিকুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব গোলাম মসিহ, বরগুনা-১ এর এমপি মাওলানা অলিউল্লাহ মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com