জুলাই গণঅভ্যুত্থানে হামলা, ফেনী পৌর যুবলীগের সহসভাপতি গ্রেফতার
Reporter Name
Update Time :
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
২৯
Time View
জুলাই গণঅভ্যুত্থানে হামলা, ফেনী পৌর যুবলীগের সহসভাপতি গ্রেফতার
ফেনীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার মামলায় ফেনী পৌর যুবলীগের সহসভাপতি আলী আশরাফ রুবেল হাজারী (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের মাস্টারপাড়া সংলগ্ন লমী হাজারী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয় এবং অভিযানে রুবেল হাজারীকে ধরা পড়ে। রুবেল কার্যক্রম নিষিদ্ধ ফেনী পৌর যুবলীগের সহসভাপতি ছিলেন বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণ সংক্রান্ত একটি মামলাও রয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে...
32
ফেনীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার মামলায় ফেনী পৌর যুবলীগের সহসভাপতি আলী আশরাফ রুবেল হাজারী (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের মাস্টারপাড়া সংলগ্ন লমী হাজারী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয় এবং অভিযানে রুবেল হাজারীকে ধরা পড়ে। রুবেল কার্যক্রম নিষিদ্ধ ফেনী পৌর যুবলীগের সহসভাপতি ছিলেন বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণ সংক্রান্ত একটি মামলাও রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।