বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
ইরান চুক্তির নথি দেখতে চেয়েছিল ইসরায়েল, প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি বিশ্বকাপে রেফারিরা কত টাকা আয় করেন? ফ্রান্স ও সেনেগালের চূড়ান্ত একাদশে থাকছেন যারা

জাপানের বিপক্ষে নামার আগে ডাচ শিবিরে জোড়া সুখবর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩১ Time View
39

ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ডাচরা এবারও রক্ষণ ও মিডফিল্ডের দৃঢ়তায় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী। তবে আক্রমণভাগে কিছুটা দুর্বলতা নিয়ে আলোচনা থাকলেও, শুরুর ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে কমলা জার্সিধারীরা।

গ্রুপ ‘এফ’-এ জাপানের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে নেদারল্যান্ডস। সেই ম্যাচের আগে ইনজুরি নিয়ে শঙ্কায় থাকা স্ট্রাইকার মেম্পিস ডিপাই এবং গোলরক্ষক বার্ট ভারব্রুগেন দু’জনই এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান কোচ রোনাল্ড কোম্যান।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, আমরা কীভাবে ম্যাচ শুরু করব এবং শুরুর একাদশে কারা থাকবে, তা নিয়ে গত কয়েক দিন আলোচনা হয়েছে। খেলোয়াড়রাও বিষয়টি জানে। তবে সেটা এখানে প্রকাশ করব না। শুধু বলতে পারি, ডিপাই ফিট আছে এবং শুরুর একাদশে থাকার মতো অবস্থায় রয়েছে।

কোম্যান বলেন, ডিপাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। দীর্ঘদিন ধরে জাতীয় দলের অংশ সে। বিশ্বকাপে দলের ভালো করার পেছনে ডিপাইয়ের ভূমিকা অনেক বড় হতে পারে।

উজবেকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় গোলরক্ষক বার্ট ভারব্রুগেনকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে গত দুই দিন নিয়মিত অনুশীলন করেছেন বার্ট এবং জাপানের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন বলে নিশ্চিত করেছেন কোম্যান।

সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের ফিট হয়ে ওঠা নেদারল্যান্ডস শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com