বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩২ Time View
45

চুয়াডাঙ্গা প্রতিনিধ : ২৭/০৬/২৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শহরে বুকের দুধ খাওয়ানোর পর শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে শিশুটির মা সরস্বতী ঘোষ মেয়েকে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকালে শিশুটির বাবা মাধু ঘোষ ঢাকা থেকে বাড়ি ফিরে তাকে কোলে নিলে শরীর অস্বাভাবিক মনে হয়। এ সময় দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মা সরস্বতী ঘোষ বলেন, ভোরে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরে তার বাবা কোলে নেওয়ার পর তার অস্বাভাবিক অবস্থা দেখতে পান। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার সময়ই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছিল। শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, শিশু কন্যার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক##

তৌহিদ তুহিন
চুয়াডাঙ্গার প্রতিনিধি
মোবাইল নাম্বার ০১৯৮৮-৫২৫২০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com