বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী প্রকাশ্যে এলো ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ১৪ দফা প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধ/র্ষণ, সংসদে বিতর্ক

চট্টগ্রাম ভারতীয় হাইকমিশন থেকে ভারতীয় কর্মকর্তার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪ Time View
21

নিউজ ডেস্ক:
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে নরেন ধর (৩৮) নামের এক প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি ভারতের হারিয়ানা থানার চন্ডিগড় এলাকার রাম নিওয়াস এর ছেলে বলে জানিশ্চিত করেছেন একটি নির্ভর‍্যোগ্য সূত্র। স্ট্রোক জনিত কারনে মৃত্যু হতে পারে বলে ধারণা সূত্রটির।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কমিশনের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ নিয়ে যেতে দেখাযায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ (মিডিয়া ও জনসংযোগ) বলেন, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে সন্দেহজনক সন্দেহজনক কোনো আলামত পাওয়া গেছে কি না এবং মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হয়ে জানানো হবে বলে জানিয়েছেন নগর পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে যোগাযোগ করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com