রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি বেনজীর আহমেদ জামিনে মুক্তির খবর, দুবাইয়ে ল ফার্ম নিয়োগ ঢাকার দুবাইয়ে বেনজীরের জামিনে মুক্তির খবর, পুলিশ যা জানাল বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঢাবি অ্যালামনাই চট্টগ্রামের মানবিক উদ্যোগ ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন দুর্ভোগ? দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

চট্টগ্রাম চান্দগাঁওয়ে মশাল মিছিলের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৫ Time View
19

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চান্দগাঁওতে মশাল মিছিল পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা সংগঠন ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় চান্দগাঁও থানা এলাকার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়; এ সময় একটি ব্যানার ও ১০টি মশাল জব্দ করা হয়েছে বলে থানার কর্মকর্তারা জানায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইন অনুসরণ করে শনিবারই তাদের চট্টগ্রাম মহানগর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের নামবলি:

  • মোরশেদ আলম (৩৫)
  • আয়াতুর রহমান হামিম (২০)
  • সামি উদ্দিন (১৯)
  • সাজ্জাদুল ইসলাম (২১)
  • আরিফুর রহমান (২৮)
  • দিদারুল ইসলাম বাবু (২৮)
  • মাঈনুদ্দিন (৩৮)
  • আজগর হোসেন (২৪)
  • জাবেদুল ইসলাম (২৪)
  • জুনাইদ হাসনাত ইফতি (১৯)
  • সাজ্জাদ হোসেন (২৬)
  • জিয়াউল হক রুবেল (২৭)
  • সাইফুদ্দিন (২২)

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনুসন্ধান চলছে।” স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অভিযান শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পরিচালিত হয়।

ছবি: সংগৃহীত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com