মোঃ মাইন উদ্দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুন্নবী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ আলম এবং উপজেলা বিএনপির ১নং সদস্য মোঃ সাইয়ূম সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।