বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

আগারগাঁওয়ে ফয়সলের বোনের বাসার পাশ থেকে গুলি–ম্যাগাজিন উদ্ধার, অস্ত্র মিলেছে নরসিংদীতেও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ Time View
241

শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে ২টি ম্যাগাজিন ও ১১টি গুলি উদ্ধার করেছে র‍্যাব। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সলের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে র‍্যাব–২ এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এদিকে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন-১১ নরসিংদী আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী জেলার সদর থানার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিল থেকে উদ্ধার করেছে র‍্যাব।

উদ্ধার হয়া আলামতের মধ্যে রয়েছে, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল, ৪১ রাউন্ড এমুনিশন।

এ ঘটনায় ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানায় নরসিংদী র‍্যাব-১১।

ফয়সলের বোনের বাসায় অভিযান চালিয়ে গুলি ও ম্যাগাজিন উদ্ধারের তথ্য জানিয়ে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে ২টি ভরা ম্যাগাজিন, ১১টি গুলি এবং ১টি চাকু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ফয়সলের বোনের বাসা থেকে ১টি ট্যাব, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি পুরোনো বাটন মোবাইল, ২টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ৬টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের হিসাবের ৩৮টি চেক উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, ফয়সলের বোনের বাসার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ফয়সল করিম ও তাঁর সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল ৪টার দিকে ফয়সল, আলমগীর এবং ফয়সলের মা ও ভাগিনাকে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। পরে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ফয়সল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চলে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com