সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম মীরসরাই শাহ্জী বাজার সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা: সংস্কার নেই  দীর্ঘদিন কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে ৯ জনের মর্মান্তিক মৃত্যু: নিহতের মধ্যে ৭ শিশুই ও নারী বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো চেক ও চারাগাছ কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ

সচিবালয়ে আগুন লাগার বিষয়ে কী বলছে ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View
108

সচিবালয়ে নবনির্মিত কেবিনেট ভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। রোববার আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নবনির্মিত ১নং ভবনের নবম তলায় দুপুর পৌনে দুইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরফলে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নবম তলাসহ, প্রত্যেকটি তলায় কর্মকর্তা-কর্মচারীরা ছোটাছুটি করতে থাকেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক ধারণা মতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

২০ তলা ভবনের ১০ম তলায় অ্যাডজাস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগার কথা জানান তিনি।

আগুনের ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখা হবে জানিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন, ভবনটির বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে।

রোববার বেলা আড়াইটার দিকে সচিবালয়ের নতুন ভবনের (১ নং ভবনে) ১০ তলায় আগুন লাগার পরপরই ভবনজুড়ে বারবার বাজতে থাকে ফায়ার হুইসেল। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার হুইসেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে।

রাফিউল ইসলাম নামে এক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি।

আরেক কর্মচারী জানান, আমরা প্রথমে মনে করেছিলাম এটা সিগারেট এর ধোঁয়া হতে পারে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছে না।

ঘটনার পর ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com