সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম মীরসরাই শাহ্জী বাজার সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা: সংস্কার নেই  দীর্ঘদিন কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে ৯ জনের মর্মান্তিক মৃত্যু: নিহতের মধ্যে ৭ শিশুই ও নারী বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো চেক ও চারাগাছ কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ

কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮ Time View
29

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ২ হাজার ৪০০ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১০০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং একটি করে কীটনাশকের প্যাকেট দেওয়া হয়।
এছাড়া আরও ১ হাজার কৃষকের মধ্যে একটি করে গ্রীষ্মকালীন শাকসবজির মাস্টার প্যাকেট, ১৫ কেজি করে ডিএপি সার এবং ১৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার আওতায় ৯ জন উপকারভোগীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি ৩০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় (বিআরডিবি)-এর উদ্যোগে পাঁচজনকে সমিতির ম্যানেজারের কমিশনের চেক এবং সমিতির ৪০ সদস্যের মধ্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহদাত হোসেন শাহ্ আলম, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান এবং বিআরডিবির চেয়ারম্যান হাজী হাফেজ মোঃ দ্বীন ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।
পরে প্রতিমন্ত্রী কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা টিএনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। একই সঙ্গে তিনি -এর নতুন ভবনের উদ্বোধন করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বিআরডিবি আয়োজিত প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন তিনি।
দিনের শুরুতে প্রতিমন্ত্রী উপজেলার পশ্চিম গোবরিয়া গ্রামে গিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সহ-সভাপতি শামসু উদ্দিনের কবর জিয়ারত করেন। পরে উছমানপুর ইউনিয়নে গিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলামের কবরও জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com