সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা

নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২ Time View
4

স্পোর্টস ডেস্ক:
ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ও টিভি বিশ্লেষক ফেলিপে মেলো। তার মতে, নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের জন্য আনচেলত্তিও অন্যতম দায়ী। ব্রাজিলের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে এ মূল্যায়ন করেছে।

ব্রাজিলের একটি ক্রীড়া টিভি অনুষ্ঠানে মেলো বলেন, বিশ্বের অন্যতম সফল কোচ হিসেবে আনচেলত্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই দলের ব্যর্থতার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তার নেই।

মেলো বলেন, শুধু কোচকে দায়ী করা সহজ, কিন্তু বাস্তবতা হলো তারও দায় রয়েছে। আমরা ইতিহাসের অন্যতম সেরা একজন কোচকে এনেছি। তাই এই হারের জন্য তিনিই প্রথম দায়ী ব্যক্তিদের একজন।

তিনি আরও বলেন, কোচই তো দলের পরিকল্পনা তৈরি করেন। তাই খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফকেও এই ব্যর্থতার দায় নিতে হবে।

মেলোর মতে, ম্যাচের শুরু থেকেই নেইমারকে একাদশে রাখা উচিত ছিল। ইনজুরির কারণে লুকাস পাকেতা ছিটকে যাওয়ার পর আনচেলত্তি তার পরিবর্তে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে শুরুর একাদশে রাখেন। তবে এই সিদ্ধান্তকে ভুল বলে মনে করেন সাবেক এই মিডফিল্ডার।

তার ভাষায়, আমি কোচের নিজস্ব পরিকল্পনাকে সম্মান করি। কিন্তু আমি হলে শুরু থেকেই নেইমারকে খেলাতাম। প্রথমার্ধে নেইমার মাঠে থাকলে হয়তো পেনাল্টিটি তিনি গোল করতে পারতেন, আর তখন ম্যাচের চিত্র সম্পূর্ণ ভিন্ন হতে পারত।

নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রুনো গুইমারেস প্রথমার্ধে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। পরে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। যোগ করা সময়ে তিনি পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com