সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী

অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬ Time View
29

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এ চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।

সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল) আজ দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি-জেনারেলের অফিস কক্ষে অ্যাটর্নি-জেনারেল কর্মরত থাকাকালীন বিচারপ্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাগণের উপস্থিতিতে অ্যাটর্নি-জেনারেলের সাথে অসংযত আচরণ, বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে হুমকি প্রদান করেন। যা অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

শোকজ নোটিশে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলা হয়, আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com