চট্টগ্রাম সীতাকুণ্ডে পিকআপে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত ৩
Reporter Name
Update Time :
রবিবার, ৫ জুলাই, ২০২৬
২০
Time View
চট্টগ্রাম সীতাকুণ্ডে পিকআপে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— মারা যাওয়া নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। তারা সবাই ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় নবজাতকের মা মনোয়ারা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতকের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ফেনীর সোনাগাজীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকামুখী লেনে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের পেছনে...
28
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— মারা যাওয়া নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। তারা সবাই ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় নবজাতকের মা মনোয়ারা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতকের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ফেনীর সোনাগাজীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকামুখী লেনে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের পেছনে অ্যাম্বুলেন্সটি সজোরে ধাক্কা দেয়। সকাল থেকে টানা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ধাক্কার তীব্রতায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সামনের গ্লাস পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, “সকাল থেকে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় ইউটার্ন এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।