খাগড়াছড়ি সরকারি কলেজে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ, সাবেক ছাত্রলীগ নেতা আটক
Reporter Name
Update Time :
রবিবার, ৫ জুলাই, ২০২৬
২০
Time View
খাগড়াছড়ি সরকারি কলেজে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ, সাবেক ছাত্রলীগ নেতা আটক
খাগড়াছড়ি সরকারি কলেজে নবস্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার (৪ জুলাই) ভোররাতে খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকা থেকে মো. রনি নামে একজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক রনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। কলেজের নৈশপ্রহরী ও প্রত্যক্ষদর্শী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই তিনি স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন। এদিকে...
31
খাগড়াছড়ি সরকারি কলেজে নবস্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার (৪ জুলাই) ভোররাতে খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকা থেকে মো. রনি নামে একজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক রনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
কলেজের নৈশপ্রহরী ও প্রত্যক্ষদর্শী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই তিনি স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তি স্মৃতিস্তম্ভের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ঘটনার পর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আইডি থেকে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাই এই নাশকতার সঙ্গে জড়িত। এ ঘটনায় মো. রনিকে আটক করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল, তা নিশ্চিত হতে গভীর তদন্ত চালানো হচ্ছে।