সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪১ Time View
49

গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক ইউনিয়ন সভাপতিকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির জেলা শাখা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

বুধবার (০১ জুলাই) শ্যামনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় এক হাজার নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি সাঈদী হাসান বুলবুল।

সমাবেশে আবদুর রহিম বলেন, গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জুবায়ের হোসেন বলেন, ছাত্রশিবির শান্তিপূর্ণ সংগঠন। তবে সাইফুল্লাহ বারীর হত্যার বিচার না হলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান রানা, জেলা মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান, জেলা সমাজসেবা সম্পাদক আব্দুস সামাদ, শ্যামনগর পূর্ব শাখার সভাপতি রাশেদুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আমিনুর রহমান এবং পৌর শাখার সেক্রেটারি আবু জাফরসহ জেলা ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com