সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ভুল, বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী

বান্দরবান থানচিতে দেশীয় অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৪ Time View
34
বান্দরবানের থানচিতে দেশীয় বন্দুক ও কার্তুজসহ জৌথান বম (৫৫) নামে নিষিদ্ধ সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
​আজ শনিবার (৪ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
​গ্রেফতার জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরপা পাড়া এলাকার লাল পিয়াম বমের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন থানচির এক দুর্গম এলাকায় কেএনএফ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সে সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ওই দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় শেরকর পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে আটক করা হয়।
​আজ শনিবার তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
​থানচি থানার ওসি কানন সরকার জানান, “সেনাবাহিনী দেশিয় অস্ত্রসহ একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজই তাকে আদালতে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর আলম,প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com