বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসুর ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮ সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ কারফিউ-চেকপোস্ট ভেঙে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা ইসলামি ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত হাইকোর্ট এক উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ ভুতুড়ে বিদ্যুৎ বিলে বিপাকে নগরবাসী, অভিযোগ দিলেও নীরব বিইআরসি

ব্রঙ্কসে যাত্রী নিয়ে ছুটছিল ট্রেন, হঠাৎ বগি বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View
107

রবিবার বিকেল ৫ টার দিকে ১৪৯ নম্বর সড়কের ‘গ্র্যান্ড কনকোর্স স্টেশনে’ এ ঘটনা ঘটে।

ব্রঙ্কসে যাত্রীবাহী একটি চলন্ত সাবওয়ে ট্রেন থেকে হঠাৎ বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের আবারও প্লাটফর্মে ফেরত পাঠানো হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, রবিবার বিকেল ৫ টার দিকে ১৪৯ নম্বর সড়কের ‘গ্র্যান্ড কনকোর্স স্টেশনে’ এ ঘটনা ঘটে। ওই সময় দক্ষিণ অভিমুখী ৪ নম্বর ট্রেনটি থেকে তিন ও চার নম্বর বগি দুটি হঠাৎ ছিটকে পড়ে।

পরে একটি উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে ভুক্তভোগী যাত্রীদের প্লাটফর্মে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করতেছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ কর্তৃপক্ষ।

তবে আকস্মিক বগি আলাদা হয়ে যাওয়ায় যাত্রীদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আইউইটনেস নিউজের প্রতিবেদন।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় ট্রেনে আটকে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোর। প্লাটফর্মে অপেক্ষারত তার মা বলেন, ‘আমার সন্তান আতঙ্কজনিত সমস্যায় আক্রান্ত। আমি এক ঘণ্টা যাবত শুধু তার ট্রেন থেকে নামার অপেক্ষা করছি।’

প্যাসেঞ্জার ইউনিটের প্রেসিডেন্ট শার্লটন ডিসৌজা বলেন, ‘ঘটনাটি উদ্বেগজনক এবং যাত্রীদের জন্য ভীতিকরও।’

চলন্ত ট্রেন থেকে কীভাবে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে তা এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com