বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান মোজতবা খামেনির রংপুরে থানায় আটকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ‘পিটুনি’, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য: এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, বাবাকে জড়িয়ে কাঁদলেন মেয়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

রাজশাহীতে বিচারকের সন্তান হত্যার ঘটনায় আইন উপদেষ্টার নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View
86

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় নৃশংস হামলায় তার ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘটনার পরপরই আইন উপদেষ্টা সকল অপরাধীকে গ্রেফতার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত তাসমিন নাহারের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

আইন উপদেষ্টা এই মর্মান্তিক ঘটনায় নিহত তাওসিফ রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনা করছেন।

বিচার বিভাগের সকল সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com