বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান মোজতবা খামেনির রংপুরে থানায় আটকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ‘পিটুনি’, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য: এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, বাবাকে জড়িয়ে কাঁদলেন মেয়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, বাবাকে জড়িয়ে কাঁদলেন মেয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১ Time View
2

নিউজ ডেস্ক:
‘আল্লাহ পাক এই অত্যাচার সইবে না। তিনি কোনো অপরাধ করেননি, তাহলে কেন এভাবে বারবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে।

’—কারাগার থেকে বের হওয়ার পর জেলগেট থেকে বাবাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতার মেয়ে।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় কারাগার থেকে বের হন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার। পরে সেখান থেকে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী।

​জেলগেটে উপস্থিত সিরাজুলের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় সিরাজুল হক খন্দকার জামিনে কারামুক্ত হয়ে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক দিয়ে বের হন।

এ সময় ডিবি পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে এবং একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
​সিরাজুলকে নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার মেয়ে। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমার বাবাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। সব কিছুর একটা সীমা থাকা দরকার।

তার অপরাধটা কী? উনি তো কোনো অন্যায় করেননি।’
এটা কেমন রাজনীতি? প্রশ্ন রেখে তিনি জানান, এর আগে জামিনে মুক্তি পেলেও তাকে জেলগেট থেকে ডিবি পুলিশ নিয়ে যায়।

সিরাজুল হক খন্দকারের স্ত্রী বলেন, ‘আল্লাহ পাক এই অত্যাচার সইবেন না।’

লালমনিরহাট ডিবি ওসি রওশন কবির গতকালই গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করে লালমনিরহাটে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com