নিউজ ডেস্ক: প্রান্তিক ও নিম্ন আয়ের গ্রাহকদের ওপর চাপ কমাতে বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ফলে আবাসিক লাইফলাইন গ্রাহকদের ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দামে বিদ্যুৎ ব্যবহার করতে হবে না। এই শ্রেণির গ্রাহকদের আগের মতোই প্রতি ইউনিট যথাক্রমে ৪ টাকা ৬৩ পয়সা এবং ৫ টাকা ২৬ পয়সা বিদ্যুৎ বিল দিতে হবে।। অন্য সব শ্রেণির বিদ্যুতের দাম ৩ জুন দেওয়া ঘোষণা অনুযায়ী হবে।
22
নিউজ ডেস্ক:
প্রান্তিক ও নিম্ন আয়ের গ্রাহকদের ওপর চাপ কমাতে বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ফলে আবাসিক লাইফলাইন গ্রাহকদের ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দামে বিদ্যুৎ ব্যবহার করতে হবে না। এই শ্রেণির গ্রাহকদের আগের মতোই প্রতি ইউনিট যথাক্রমে ৪ টাকা ৬৩ পয়সা এবং ৫ টাকা ২৬ পয়সা বিদ্যুৎ বিল দিতে হবে।।
অন্য সব শ্রেণির বিদ্যুতের দাম ৩ জুন দেওয়া ঘোষণা অনুযায়ী হবে।