মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ আগস্ট ২০২৬ ছাত্রদল নেতার হুমকিতে প্রভোস্টের পদত্যাগ, চবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ রংপুরে ৪ খুন: গভীর তদন্তের দাবি মামলার বাদীর বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র পণ্য খালাসে অহেতুক বিলম্ব না করার নির্দেশ এনবিআরের রংপুরে ৪ খু/ন: সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি বেসরকারিখাতে গেলে বিঘ্নিত হবে দেশের জ্বালানি নিরাপত্তা প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সংকট না হলে, লংমার্চেও হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকের বিরুদ্ধে এমপির স্ত্রীর মানহানি মামলা খারিজ লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে: পরওয়ার

সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, ভেঙে ভেঙে বাস্তবায়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
7

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর খসড়া সোমবার বিকেলে মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কার্যকর করার কথা থাকলেও তা এককালীন না দিয়ে বিভিন্ন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটির সুপারিশ ও বেতন কমিশনের রিপোর্টের ভিত্তিতে এই খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে চূড়ান্ত বাস্তবায়নের রূপরেখা ও সময়সীমা সম্পর্কে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী, মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের মধ্যে রাখার সুপারিশ করা হয়েছে, যা কমিশনের আগের ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব থেকে ভিন্ন। অর্থমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘ ১১ বছর পর মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার এই নতুন পে-স্কেল কার্যকর করতে বদ্ধপরিকর। নতুন এই বেতনকাঠামো বাস্তবায়নে সরকারের বাড়তি ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে, যার সংস্থান করতে অভ্যন্তরীণ উৎস এবং প্রয়োজনে ঋণ গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com