শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ ১৮ কোটি টাকার হাসপাতালে টিভি-এসি সবই আছে, নেই শুধু রোগী ও চিকিৎসক প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২০ Time View
28

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার (১৯ জুন) পাকিস্তান হাইকমিশন ঢাকার উদ্যোগে আয়োজিত এক খাদ্য উৎসবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পাকিস্তানি খাবার ও ফ্যাশন সামগ্রীতে আগ্রহ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

গণমাধ্যমের সঙ্গে হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এতো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও জনগণের সঙ্গে এ ধরনের সংযোগমূলক আয়োজন অব্যাহত থাকবে, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডও তাদের পণ্য প্রদর্শন করে। দিনব্যাপী আয়োজিত এ উৎসবে অংশগ্রহণকারীরা পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও আধুনিক ফ্যাশন সম্পর্কে জানার সুযোগ পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com