শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন শাহবাজ শরিফ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স বাবার অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবে ক্ষুব্ধ মেসির পরিবার ব্রাজিল সমর্থক রুবেলের চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি সৎ টাকায় একজন এমপির কি ঢাকায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? সংসদে রুমিন ফারহানার প্রশ্ন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরায়েলের ‘কৌশলগত পরাজয়’ দেশে সংখ্যালঘু–সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশি চেকদের বিপক্ষে পেনাল্টি গোলে রক্ষা দক্ষিণ আফ্রিকার দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মধুখালীতে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫০ Time View
64

রাজধানী ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন সাঈদুল হোসেন সাহেদ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়কের দ্বায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠানে ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ছাত্রবার্তার বিশেষ সাময়িকী প্রদান করেন।

সাঈদুল হোসেন সাহেদ দিনকাল পত্রিকার সাব-এডিটর হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’-এর গবেষক হিসেবে কাজ করেছেন।

সাহেদ ২০০৭ সালে মিরপুর বাঙলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনয়ন পেয়ে মাত্র দশ মাসে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com