রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে ইরান মেসিকে বিশ্বসেরা মানলেও লামিনে ইয়ামালের আইডল নেইমার ‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি

মেসিকে বিশ্বসেরা মানলেও লামিনে ইয়ামালের আইডল নেইমার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ০ Time View
1

স্পোর্টস ডেস্ক:
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। তবে ব্যক্তিগত আইডলের ক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল নিজের ফুটবল দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে মেসি ইতিহাসের সেরা। যদি কারও সন্দেহ থাকে, তাহলে সেটা শুধু সন্দেহ করার জন্যই। এ নিয়ে আর কিছু বলার নেই। তবে আমার আদর্শ নেইমার, আর সেরা হলো মেসি।”

বর্তমানে ইয়ামাল ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা এই তারকা এখনই পূর্ণ ঝুঁকি নিতে চাইছেন না।

তিনি জানান, পুরোপুরি ফিট হয়ে ওঠার পথে আছেন এবং কোচের নির্দেশনা অনুযায়ী যতটা সময় প্রয়োজন, মাঠে দিতে প্রস্তুত। দলের সাথে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে তিনি তাড়াহুড়ো করতে চান না বলে মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com