শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ নেটওয়ার্কের মান উন্নয়নে মোবাইল অপারেটরদের উদ্যোগ নেওয়ার তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ : মাদরাসাশিক্ষকসহ নিহত ২ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পরও কেন লড়াইয়ে ফিরল ইরান যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত বিশ্বকাপ ‘বিক্রির’ প্রতিবাদে ফিফা বয়কট ইউরোপের আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা সাকিব আন্তর্জাতিক মানের মানুষ, তার সঙ্গে আমার তুলনাই চলে না: পরীমনি

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের ছবির মুখে ‘কালি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View
123

নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভে মীর মুগ্ধের মুখে ‘কালি’ দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর নাগাদ কে বা কারা এই ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানায়। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে শহীদ মীর মুগ্ধের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্থ হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়। এতেই সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভের মীর মুগ্ধের কালি মেখে দেয়। মঙ্গলবার সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনার উত্তর পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে।

মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এর ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, চিনাইর ডিগ্রি কলেজ মাঠে মীর মুগ্ধের একটি মঞ্চ ছিল। কে বা কারা তার ছবিতে কালি দিয়েছি। খবর পেয়ে পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে। আমরা কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com